অর্ক সমগ্র - চতুর্থ খণ্ড
মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা স্মৃতি, ট্রমা, অপরাধবোধ...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা স্মৃতি, ট্রমা, অপরাধবোধ আর অজানা অন্ধকার - এইসব নিয়েই আবার ফিরেছে ডা. অর্ক সেন - অর্ক সমগ্র – ৪র্থ খণ্ড-এ। । সাইকিয়াট্রিস্ট ডা. অর্ক সেন ও লেখক তুহিনের যাত্রা এবার আরও অন্ধকারে - যেখানে সত্যি আর বিভ্রমের সীমানা ক্রমশ অস্পষ্ট হয়ে ওঠে।
এই বইয়ে রয়েছে তিনটি ভিন্ন স্বাদের মনস্তাত্ত্বিক রহস্যগল্প— রাজতন্ত্র, গরুড় এবং স্মৃতির অতলে। কোথাও ক্ষমতার অন্ধকার রাজনীতি, কোথাও অদ্ভুত এক মানসিক বিভ্রম, আবার কোথাও স্মৃতির গভীরে লুকিয়ে থাকা ভয়ংকর সত্য ধীরে ধীরে উন্মোচিত হয়েছে অর্কর বিশ্লেষণী চোখে।
লেখক-চরিত্র তুহিনের পর্যবেক্ষণ আর সাইকিয়াট্রিস্ট অর্ক সেনের যুক্তিবাদী বিশ্লেষণের মধ্য দিয়ে গল্পগুলো শুধু রহস্য উন্মোচনই করে না, পাঠককে নিয়ে যায় মানবমনের জটিল গোলকধাঁধায়। বাস্তব আর বিভ্রমের সূক্ষ্ম সীমানা কোথায় মুছে যায় - সেই প্রশ্নই বারবার ফিরে আসে এই বইয়ের পাতায়।
Hidden within the deepest layers of the human mind lie memories, trauma, guilt, and an unknown darkness - and Dr. Arko Sen returns once again in Arko Samagro – Volume 4 to confront them. The journey of psychiatrist Dr. Arko Sen and writer Tuhin ventures into even darker territory this time, where the boundary between truth and illusion slowly begins to blur.
This volume brings together three distinct psychological mystery narratives - Rajtantra, Garur, and Smritir Otole. In one, the dark politics of power unfolds; in another, an unsettling mental distortion takes shape; and elsewhere, a terrifying truth buried deep within memory is gradually revealed through Arko’s analytical gaze.
Through the keen observations of writer-narrator Tuhin and the rational psychological insights of Dr. Arko Sen, these stories do more than unravel mysteries - they guide readers into the intricate labyrinth of the human mind. Where does the delicate line between reality and illusion truly disappear? That haunting question echoes again and again through the pages of this book.
- Format:Hardcover
- Pages:176 pages
- Publication:2026
- Publisher:Ebarat Prakashani
- Edition:1st
- Language:ben
- ISBN10:8199534028
- ISBN13:9788199534025
- kindle Asin:









